আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
বাজার তদারকিতে কুমিল্লায় বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে ৯ লক্ষ ১৪ হাজার ৫ শ টাকা জরিমানা আদায়!
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৪
কাজী মাসউদ //বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে কুমিল্লায় গত ১০ অক্টোবর হতে এপর্যন্ত ৭৪ টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৯৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ৯লক্ষ ১৪ হাজার ৫শ টাকাদন্ডিত করা হয়েছে।
আজ (১৯ অক্টোবর) বিশেষ টাস্ক ফোর্সের নিয়মিত মিটিং এ টাস্কফোর্সের সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কুমিল্লা জেলা সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম হতে এই তথ্যটি জানা গেছে।
অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় গত ১ অক্টোবর থেকে এপর্যন্ত পৃথক ১০৫টি অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ লক্ষ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
Copyright © 2026 Manobadhikar News. All rights reserved.