• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
কুমিল্লার লাকসামে উদ্ধোধন হলো ট্রাস্ট ব্যাংকের ১১৯ তম শাখা! সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের নিয়ে কুমিল্লা জেলা তথ্য অফিসে ২০২৪- ২৫ অর্থসালের সভা অনুষ্ঠিত! ভোক্তা অধিকার শক্তিশালী করণ বিষয়ে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত! অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন র্যালী ও জেলা প্রশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার অধিদপ্তরের স্মারকলিপি আলু পেঁয়াজের দাম উর্দ্ধগতি এবং বিক্রয় নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্য তৈল বিক্রির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন র্যালী ও স্মারকলিপি প্রদান! ক্যাবের দিকপাল আশিয়োর্ধ দুই তরুন ভোক্তাদের অধিকার আদায়ের আন্দোলনে চষে বেড়াচ্ছেন সারাদেশ! সিএনজি চালকদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে নিসচার প্রশিক্ষণের উদ্যোগ! ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীকে কুমিল্লা জেলার পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা বাজার তদারকিতে কুমিল্লায় বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে ৯ লক্ষ ১৪ হাজার ৫ শ টাকা জরিমানা আদায়!

মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

Reporter Name / ১৫৪৪ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা